২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল রিবোধী অভিযান, ব্যবসায়ীদের প্রতিবাদ

ভেজাল বিরোধী অভিযানের সময় 'হয়রানি'র প্রতিবাদে বরিশালে ব্যবসায়ীরা এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে। এসময় তারা দোকান-পাট বন্ধ করে বিক্ষোভ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল বিরোধী অভিযানের সময় 'হয়রানি'র প্রতিবাদে বরিশালে ব্যবসায়ীরা এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে। এসময় তারা দোকান-পাট বন্ধ করে বিক্ষোভ করে। মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা সংরক্ষণ কমিটি নগরীর বাজাররোড-হাটখোলা এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায়। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ও জাতীয় ভোক্তা সংরক্ষণ কমিটির পরিচালক রাশেদ খান অভিযানে নেতৃত্ব দেন। ব্যবসায়ী খোকন সাংবাদিকদের জানান, দুপুর ১২টায় নগরীতে ভেজাল বিরোধী আদালত অভিযান শুরু হয়। আদালত মেয়াদোত্তীর্ণ মসলা রাখার দায়ে তারা হাটখোলা রোডের আশা স্টোরের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীরা বাজাররোড-হাটখোলা সড়কের দোকান-পাট বন্ধ রেখে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে। খোকন আরো বলেন, প্রতি দোকানেই কমবেশি অবিক্রিত পণ্য মেয়াদোত্তীর্ণ থাকে। এসব পণ্য সংশ্লিষ্ট কোম্পানিকে ফেরত দেওয়ার জন্য রেখে দেওয়া হয়। "ভ্রাম্যমাণ আদালত এসব কথা না শুনেই জরিমানা ও মামলা করে। এতে ব্যবসায়ীরা অযথা হয়রানির শিকার হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের সুনামও ক্ষুন্ন হয়। তাই বাধ্য হয়ে ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছে," বলেন খোকন। বাজাররোড-হাটখোলা ব্যসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন খান সাংবাদিকদের বলেন, ক্যাব, বিএসটিআই, সিটি করপোরেশন প্রভৃতি প্রতিষ্ঠানের কেউ না কেউ প্রায় প্রতিদিনই অভিযান চালায়। নিজেদের কৃতিত্ব বাড়াতে ব্যবসায়ীদের কথা না শুনে ইচ্ছামতো জরিমানা আদায় করা হয়। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়ম মেনেই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময়ে বেশিরভাগ ব্যবসায়ীই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৭ ঘ.