রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ ক্রেতার চাপে দাম বাড়তে থাকায় সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার বিক্রেতাশূন্য হয়ে পড়ে।
ডিএসই ওয়েবসাইট সুত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার লেনদেনের শুরু থেকেই সূচক বাড়তে থাকে দেশের দুই পুঁজিবাজারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লেনদেনের পরিমাণ।
সূচক বাড়তে থাকায় বিভিন্ন শেয়ার বিক্রেতাশূন্য হতে থাকে। এসব শেয়ারের মূল্য দাম বাড়ার সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকার) পৌঁছায়। ২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন শেষ করে।
এগুলোর হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, আফতাব অটো, মুন্নু স্টাফলার, অলিম্পিক, বিডি ফাইন্যান্স, আইপিডিসি, পিএলএফএসএল, প্রিমিয়ার লিজিং, বঙ্গজ, চিটাগাং ভেজটেবলস, ঢাকা ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, বিএসসি, জিকিউ বলপেন, গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড, গ্রামীন ওয়ান: স্কিম ২ মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও স্যালভো কেমিক্যালস।
দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২০৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৯৯১ দশমিক ৩১ পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় ৫৩৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৭১ কোটি টাকা বেশি।
২৬১ টি কো¤পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩টির দাম।
বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৮৮ পয়েন্ট এবং রোববার ১৩২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮২৫ ঘ
bdnews24