চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুমিরার জোড় আমতল এলাকার একটি শিপইয়ার্ডে ওই ব্যক্তি মারা যান বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোহাম্মদ ফরিদ (২২) সিরাজগঞ্জ জেলার মজিদ রহমানের ছেলে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এস আর এস' শিপ ইয়ার্ডে হুইল-ওয়্যার (লোহার পাত টানার কাজে ব্যবহৃত লোহার দড়ি) দিয়ে পাত টানার সময় ওয়্যার ছিড়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ফরিদ।
'এস আর এস' শিপইয়ার্ডটি স্থানীয় সংসদ সদস্য আবুল কাশেমের ছেলে এসএম আল মামুনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৪১০ ঘ.
bdnews24