২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্জিন ঋণের সমাধান খুঁজছে বিএপিএলসি

পুঁজিবাজারের মার্জিন ঋণ সংকট সমাধানের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের মার্জিন ঋণ সংকট সমাধানের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সালমান এফ রহমান বলেন, "বাজারে আস্থার সংকট রয়েছে। পাশাপাশি যারা মার্জিন ঋণ দিয়েছে ও নিয়েছে তারা উভয়েই সংকটে রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা একটি সমাধানের কথা ভাবছি। আগামী সপ্তাহে এসইসি, স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক সবার সঙ্গে বৈঠক করে একটি ভালো সমাধানে আসতে পারব বলে আশা করছি।" ইতোমধ্যেই এসইসি, স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকের সাথে কথা বলেছেন বলে তিনি জানান। তাদের প্রতিক্রিয়া খুবই ইতিবাচক বলে তিনি দাবি করেন। বেক্সিমকো গ্র"পের ডেপুটি চেয়ারম্যান বলেন, "এটা সমাধান করতে পারলে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনেকটাই সহায়ক হবে।" তবে মন্তব্য করেন, বিষয়টি অনেক জটিল। "সবাই এক রকম ঋণ নেয়নি। সবার ক্ষতিও সমান নয়। এইসব কিছু সমন্বয়ের মাধ্যমেই সমাধানের একটি ফমুর্লা বের করতে হবে।" এ সমস্যার পুরোপুরি সমাধান না হলেও অনেকখানি করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মার্জিন ঋণ সমস্যা বিএপিএলসির না হলেও এটা পুঁজিবাজারের সমস্যা বলেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানান। কারণ এর বিনিয়োগকারীরা সবাই কোনো না কোনো কোম্পানির শেয়ার হোল্ডার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এসইউ/১৯৪৭ ঘ.