২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অধিগ্রহণ করা জমি সরকারি বাজার মূল্যের তিনগুণ বেশি হবে'

অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণ মূল্য সরকারি বাজার মূল্যের তিনগুণ বেশি নির্ধারণ করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণ মূল্য সরকারি বাজার মূল্যের তিনগুণ বেশি নির্ধারণ করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ মূল্য নির্ধারণে মৌজা অনুযায়ী জমির মূল্য সরকারি বাজার মূল্যের তিন গুণ বেশি নির্ধারণ করার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। বৈঠকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে হুকুমদখলকৃত অব্যবহৃত অতিরিক্ত সম্পত্তি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের আওতায় ফিরিয়ে এনে সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেছে কমিটি। এ ছাড়া লিজ বিহীন চা বাগানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে কেউ লিজ না নিলে তা দেওয়ার ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। এ ছাড়াও যে সব অধিগ্রহণকৃত জমির গেজেট প্রকাশিত হয়নি তা প্রকাশের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। কমিটির সদস্য ও ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা, ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান, বেগম রওশন এরশাদ, এ.কে.এম হাফিজুর রহমান, মো. শাহাব উদ্দিন, মো. আব্দুল হাই, মতিউর রহমান, বেনজীর আহমদ এবং রণজিৎ কুমার রায় বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯০৩ ঘ.