ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ১৪ জন কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়।
এদের মধ্যে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ইসমাইল হোসেনকে একই জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সালেহ আহমদ মোজাফফরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ফাতেমা রহিম ভীনাকে তথ্য মন্ত্রণালয়ে এবং পরিকল্পনা কমিশনের সদস্যের একান্ত সচিব মোহাম্মদ নাজমুল আবেদীনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব খুরশীদ ইকবাল রেজভী ও মোহাম্মদ জাকির হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, মুনির হোসেন খানকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে, মনিরুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া প্রশাসন ক্যাডারের পাঁচ জন সদস্যকে নিয়োগ করা হয়েছে সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) বিভিন্ন পদে।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ ইউসুফ আলীকে বিপিএটিসি'র রেক্টরের একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বিপিএটিসি'র সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন পিরোজপুর ভাণ্ডারিয়ার সহকারী কমিশনার (ভূমি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, চট্টগ্রাম হাটহাজারির সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফিজনুর রহমান, দিনাজপুরের বিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শওকত ওসমান ও একই জেলার কাহারোলের সহকারী কমিশনার (ভূমি) গোলাম মো. শাহনেওয়াজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৪১ ঘ.
bdnews24