২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির যৌথসভা

সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দিতে ডাকা জনসভা সফল করতে সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দিতে ডাকা জনসভা সফল করতে সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। শনিবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভ হয়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় জনসভা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। পল্টন ময়দানে ওই জনসভা করতে চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদনও করা হয়েছে। যৌথসভায় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন-আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, এ জেড এম জাহিদ হোসেন, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ। সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন-যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব হোসেন, উলামা দলের সভাপতি এম এ মালেক, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। যৌথসভার পর বিকাল ৩টায় নয়া পল্টনে ঢাকা এবং এর আশপাশের জেলার নেতাদের নিয়ে আরেকটি বৈঠক হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১২৫০ ঘ.