চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারার সরকারহাট এলাকায় বৃহস্পতিবার বাসচাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মো. জাহেদ (১০) সরকার হাট প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তার বাবার নাম নুরুল আমিন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা চট্টগ্রাম-বাঁশখালী সড়কে চলাচলকারী প্রায় ২০টি বিভিন্ন ধরনের যানবাহন ভাংচুর করে। এ সময় ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
আনোয়ারা থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে চট্টগ্রামমুখী দ্রুত গতির বাসটি জাহেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাস চালক আশরাফ আলীকে গ্রেপ্তার ও বাসটি আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৯৪৬ ঘ.
bdnews24