২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্রসহ 'চরমপন্থি' নেতা গ্রেপ্তার

পাবনার আতাইকুলায় অস্ত্র ও গুলিসহ এক 'চরমপন্থি' নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

পাবনা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় অস্ত্র ও গুলিসহ এক 'চরমপন্থি' নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ভুলবাড়িয়া এলাকা থেকে শমসের আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি শাটার গান এবং এক রাউন্ড উদ্ধার করা হয়েছে। শমসের আলী পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। তিনি আতাইকুলা থানার ভুলবাড়িয়া গ্রামের ফজর জোলার ছেলে। আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ধানক্ষেতে বসে গোপন বৈঠক করার সময় শমসে আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.