গাজীপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ছয়দিন পরে গাজীপুরের টঙ্গী থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে টঙ্গীর পাগার এলাকায় মো. হোসেনের (৭) লাশ পাওয়া যায়।
সে ওই এলাকার ফিরোজ খানের ছেলে এবং নূর মোহাম্মদ খান একাডেমীর নার্সারী শ্রেণীর ছাত্র।
টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম জানান, গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে টঙ্গী মডেল থানায় প্রথমে একটি জিডি ও পরে অপহরণ মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৬ ঘ.
bdnews24