২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ দিন থেমেছিলো শাহ আবদুল করিমের দেহঘড়ি

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাউল সাধক শাহ আবদুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

সিলেট/সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে বাউল সাধক শাহ আবদুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সিলেট এবং গ্রামের বাড়ি সুনামগঞ্জের উজানধলে বিভিন্ন আয়োজনে স্মরণ করা হচ্ছে তাকে। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ বাউল সাধক। কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, বিকেল ৪টায় সিলেট শিল্পকলা একাডেমিতে 'শাহ আবদুল করিম স্মৃতিসম্ভার প্রদর্শন' শিরোনামে একটি বিশেষ প্রদর্শনী হবে। এতে ব্যবহার্য জিনিসপত্রের পাশাপাশি আবদুল করিমের বাদ্যযন্ত্র, গানের পাণ্ডুলিপি, বই-পুস্তক, প্রকাশিত গানের সিডি-ভিসিডি, প্রমাণ্যচিত্র, আলোকচিত্র প্রদর্শিত হবে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এদিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল সাধকের বাড়িতে বিকাল ৪টায় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান 'শাহ আবদুল করিম পরিষদ'-এর সভাপতি ও বাউল সাধকের একমাত্র ছেলে শাহ নূর জালাল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের করিমের ভাবশিষ্যরা বাউল গান পরিবেশন ও স্মৃতিচারণ করবেন বলে জানান তিনি। নূর জালাল জানান, এবার শাহ আবদুল করিমের গানের চর্চা ও গবেষণাকর্মের জন্য ১০ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। এরা হচ্ছেন- বাউল তকবুল শাহ (মরণোত্তর), সুনন্দ সাধু (মরণোত্তর), আবদুর রউফ শাহ (মরণোত্তর), রোহী ঠাকুর (মরণোত্তর), আবদুর রহমান, বশিরউদ্দিন সরকার, রনেশ ঠাকুর, শাহ আবদুল আজিজ, নুরুন্নেছা, মাহমুদা বেগম ও সুমনকুমার দাশ। এছাড়া কৃষি প্রযুক্তিবিদ শাহ আবদুল আজিজ ও বাউল বশিরউদ্দিন সরকারের সৌজন্যে শাহ আবদুল করিমকে মরণোত্তর এবং শাহ নূর জালালকে সম্মাননা দেওয়া হবে। আবদুল করিমের জš§ ১৯১৬ সালের ১৫ ফেব্র"য়ারি উজানধল গ্রামে। তার বাবা ইব্রাহিম আলী, মা নাইওরজান বিবি। লোকসঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে 'একুশে পদক' পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩০ ঘ.