২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে বরযাত্রীর হামলায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বরযাত্রীর হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বরযাত্রীর হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার নূরপুর গ্রামে এই হামলায় নিহত হন সমর উদ্দিন (২৮)। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান জানিয়েছেন, বিকাল ৪টার দিকে বরযাত্রী নিয়ে একটি নৌকা যাবার সময় খালে বাশের সাঁকোতে ধাক্কা লাগে। এ নিয়ে স্থানীয় সমর উদ্দিনের সঙ্গে বরযাত্রীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এক বরযাত্রী নৌকার লগি দিয়ে সমর উদ্দিনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর এলাকাবাসী সাতজন বরযাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করে। নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক জানান, নিহতের বড় ভাই রমজান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আটক সাতজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.