রংপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে দু'টি স্বর্ণের দোকানে ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে সাতদিন সময় দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
তা না হলে ১২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচিসহ শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
সোমবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জেলা শাখার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
গত বুধবার (ঈদের দিন) রাতে গোল্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্সে বধূয়া ও উত্তরা জুয়েলার্সে ডাকতি হয়। এই দুই জুয়েলার্স থেকে ডাকাতরা ৮০ ভরি স্বর্ণ লুট করে।
সংবাদ সন্মেলনে বক্তব্য দেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু, সিনিয়র সহসভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সহসভাপতি হাবিবুর রহমান রাজা, রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি রেজওয়ান আলী লিটন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি রংপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম রাজু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৮ ঘ.
bdnews24