পাবনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলায় অস্ত্রসহ দুই 'চরমপন্থিকে' গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ধূলাউড়ি ইউনয়নের গয়েশবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মকুল (৩) ও আব্দুল হাকিম (২২) পূর্ববাংলা সর্বহারা পার্টির সক্রিয় সদস্য।
সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, এরা দুজনই চরমপন্থি দলের ক্যাডার। তাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তাদের কাছ থেকে একটি শাটারগান, একটি রিভলবার ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৪ ঘ.
bdnews24