মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন।
রোববার দুপুরে উপজেলার উত্তর বেজগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্ব বেজগাঁও গ্রামের কৃষক ইউসুফ ব্যাপারী এবং দিনমজুর দ্বীন ইসলাম (৩৫)।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর ১২টার দিকে ট্রলারে করে বিল দিয়ে গাছের ডাল নিয়ে যাচ্ছিলো তিন জন। এসময় বিলের উপরে থাকা বৈদ্যুতিক তার গাছের ডালের সঙ্গে লেগে ছিঁড়ে যায়।
এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইউসুফ বেপারী মারা যান। দ্বীন ইসলাম ইছাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গুরুতর আহত দিনমজুর রমিজ মিয়াকে শ্রীনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২২ ঘ.
bdnews24