২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আটকে পড়া লঞ্চ উদ্ধার

মেঘনায় ডুবোচরে আটকে পড়া 'এমভি কালাম খান-১' লঞ্চটি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

চাঁদপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় ডুবোচরে আটকে পড়া 'এমভি কালাম খান-১' লঞ্চটি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ) মো. শাহাজাহান জানান, উদ্ধারকারী জাহাজ 'অগ্রযাত্রা' শনিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বিকাল ৩টায় 'এমভি কালাম খান-১' উদ্ধার হয়। এর আগে লঞ্চে আটকে পড়া যাত্রীদের এমভি 'এমভি মছিরন খান-১' একটি লঞ্চে করে গন্তব্যস্থল বরিশালের পথে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় ঢাকার সদর ঘাট ছেড়ে আসা কালাম খান মধ্যরাতে চাঁদপুর সংলগ্ন মেঘনায় হরিণা ফেরিঘাটের কাছে মাঝেরচর এলাকা অতিক্রমের সময় আটকা পড়ে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসক প্রিয়তোষ সাহাসহ বিআইডব্লিওটিএ'র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তারা আটকাপড়া লঞ্চযাত্রীদের জন্য শুকনো খাবার পরিবশেন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩০ ঘ.