২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভ্যানচালকের মৃত্যু, আটক ৩

পারিবারিক কলহের জেরে কুমিল্লার চান্দিনায় পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

কুমিল্লা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে কুমিল্লার চান্দিনায় পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ গ্রামে এ ঘটনায় নিহত হন ওই গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলাম (৪৫)। এলাকাবাসী জানায়, ভ্যান ভাড়া নিয়ে কলহের জেরে রফিকের ভাই, ভাতিজা ও ভাবী তাকে হত্যা করেছে। জনতা তাদের আটক করে পুলিশে দিয়েছে জনতা। প্রত্যক্ষদর্শী ফাতেমা আক্তার ও নার্গিস বেগম সাংবাদিকদের জানান, সকালে রফিকুল তার ভাতিজা আবুল কালাম ঠনার কাছে ভ্যান ভাড়া বাবদ পাওনা ৫০ টাকা চাইলে দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জেরে দুই পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে রফিকুল মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। চান্দিনা থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর সাংবাদিকদের জানান, ঘটনার পর ঠনা পালিয়ে গেলেও এলাকাবাসী তার বাবা হারুনুর রশিদ, মা আনোয়ারা বেগম ও ভাই লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪০ ঘ.