২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মালিবাগ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল জব্বার (৭০) খিলগাঁও তালতলা বস্তিতে থাকতেন। কমলাপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত জব্বারকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৭০৬ ঘ.