২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে দুই পদে পদোন্নতি

জনপ্রশাসনের দুই জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের দুই জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া দুই উপসচিবের পদে রদবদল এবং দুই অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব এবিএম শরীফ উদ্দিন ও মহাম্মদ বশিরুল আলম। পদোন্নতির পর ওই দুই কর্মকর্তাকে একই মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। পদোন্নতির পাশাপাশি ২০১০ সালের ডিসেম্বর মাস থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে। এছাড়া 'দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মিজানুর রহমানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার। জয়পুরহাটের এডিসি আব্দুল আওয়াল ও ভোলার এডিসি রফিকুল ইসলামকে নিজ নিজ জেলার এডিএম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/১৭৪২ ঘ.