২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর পেলেন বরেন্দ্র কর্তৃপক্ষ চেয়ারম্যান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল ইসলাম ঠান্ডুর চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল ইসলাম ঠান্ডুর চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে মঙ্গলবার তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে। চলতি বছরের ২৮ জুলাই অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে তার চুক্তি মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে। ২০০৯ সালের ২৯ জুলাই থেকে নূরুল ইসলাম ওই পদে চুক্তিতে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৫৫ ঘ.