২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজের বিরুদ্ধে দুর্নীতির মামলা

অর্থ পাচারের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী গিয়াস আল মামুনের ভাই বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী গিয়াস আল মামুনের ভাই বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গুলশান থানায় মামলাটি করেন। এ বিষয়ে শাহরিয়ার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেলিটকের প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে সিমেন্সের পরামর্শক জুলফিকার আলীর কাছ থেকে সিঙ্গাপুরে হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রী মাফরুজার অ্যাকাউন্টে এক লাখ ৭০ হাজার ডলার জমা নেওয়া হয়। "পরে তারা ওই টাকা সরিয়ে ফেলেন," বলেন দুদক উপপরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেটি/এমইউএস/এএল/১৬৩৬ ঘ.