ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাসপোর্ট অধিদপ্তর ও মোবাইল অপারেটররা এক মাসের মধ্যে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনলাইনে যাচাইয়ের সুবিধা পাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
শনিবার সকালে রাজধানীর ১৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ প্রকল্পের উদ্বোধনে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা বলেন, "অনলাইন ভেরিফিকেশন সার্ভিস চালুর লক্ষ্যে প্রয়োজনীয় বিধি বিধান চূড়ান্ত করা হয়েছে।
"অনলাইনে ভোটারদের সীমিত তথ্য যাচাইয়ে কিছু সংস্থার সেবা চালু হবে শিগগির। পাসপোর্ট ও মোবাইল কোম্পানিগুলো এ যাচাই করবে।"
অনুপ্রবেশকারী ও অপরাধ ঠেকাতে জাতীয় পরিচয়পত্রের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
গত জুলাইয়ে নওগাঁ'র পত
bdnews24