২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

সিলেটের ওসমানীনগরে মোবাইল ফোনে ফ্লেক্সি লোড করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 04:20 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

সিলেট, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে মোবাইল ফোনে ফ্লেক্সি লোড করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার রাতে ওসমানীনগর থানা এলাকার মাটিহাইন গ্রামে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ইউপি সদস্য ছিদ্দিক আলীকে (৬৫) আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে সেবুল (২৩), ইউসুফ (৪৫), মাসুক মিয়া (৪২), মালেককে (২৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওসমানীনগর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, রাত ৯টার দিকে মাটিহাইন গ্রামের ফ্লেক্সিলোড ব্যবসায়ী আনহার মিয়ার সঙ্গে একই গ্রামের মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মুহিবুর রহমানের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনহার মিয়ার ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মুহিবুর রহমানের দাদা ইউপি সদস্য ছিদ্দেক আলীকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৫৮ ঘ.