২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বি.এসসি. ইঞ্জিনিয়ারিং/বিইউআরপি কোর্সের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

খুলনা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বি.এসসি. ইঞ্জিনিয়ারিং/বিইউআরপি কোর্সের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর ২টায় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের মতো এবারও কুয়েটে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িশঁবঃ.ধপ.নফ) হতে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫৭ ঘ.