২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি মিশ্রিত আড়াই'শ লিটার দুধ ফেলে দিল ভ্রাম্যমাণ আদালত

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজারে অভিযান চালিয়ে পানি মিশ্রিত প্রায় আড়াই'শ লিটার দুধ ফেলে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

মানিকগঞ্জ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজারে অভিযান চালিয়ে পানি মিশ্রিত প্রায় আড়াই'শ লিটার দুধ ফেলে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। সদর থানার ওসি আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গড়পাড়া ছাড়াও ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। ঘোষের বাজারে খুচরা ও পাইকারদের দুধ পরীক্ষা করা হয়। এই বাজারে পাইকারদের দুধে পানি পাওয়া যায়। পাইকারদের প্রায় আড়াই'শ লিটার পানি মিশ্রিত দুধ ঢেলে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পাইকাররা পালিয়ে যায়। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন জানান, পুরো রমজান মাসে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৫৬ ঘ.