২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে গৃহবধূ খুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় হোসনে আরা (৩৫) নামে এক গৃহবধূকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

পটুয়াখালী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় হোসনে আরা (৩৫) নামে এক গৃহবধূকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। শনিবার প্রথম প্রহরে উপজেলার ধুলাসার ইউনিয়নের তাড়িকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে হোসনে আরার স্বামী মো. খবির সিকদার। তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কলাপাড়ার স্থানীয় সাংবাদিক মেজবাহ উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খবির ও হোসনে আরা কলাপাড়া থেকে নিজ বাড়ি ধুলাসারের তাড়িকাটায় যাচ্ছিলেন। পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের পিটিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই হোসনে আরার মৃত্যু হয়। মেজবাহ জানান, ৬/৭ মাস আগে হোসনে আরা এসিড হামলার শিকার হয়েছিলেন এবং এ ব্যাপারে একটি মামলাও করেন তিনি। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, হত্যা রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫১৫ ঘ.