২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে চিকন্দী বাজারে আগুন, ১৪ দোকান ছাই

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

শরীয়তপুর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চিকন্দী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী খোরশেদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে আবদুর রহমানের দরজির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা সারা বাজারে ছড়িয়ে পড়ে। আগুনে মুদি, কাপড়, সার, ঔষধের দোকানসহ ১৪টি দোকান পুড়ে যায়। তিনি জানান, ঈদ সামনে রেখে অনেক দোকানেই অতিরিক্ত মালামাল ছিলো। শরীয়তপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. রবিউল্লাহ জানান, তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে নগদ ২২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবদুল রহমান, আলম মাদবর বলেন, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে অনেক মালামাল তুলেছিলেন। আগুন সব শেষ করে দিয়েছে। তারা দাবি করেন, আগুনে ব্যবসায়ীদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন, পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌস ও চিকন্দী ইউনিয়নের চেয়ারম্যান আ. মান্নান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। চেয়ারম্যান মান্নান তালুকদার বলেন, ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের জরুরি ভিত্তিতে সরকারি সাহায্যের প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৫৭ ঘ.