২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউক কর্মকর্তাদের হিসাব দেওয়ার নির্দেশ

রাজউকের সকল দায়িত্বপ্রাপ্ত (অথোরাইজড) কর্মকর্তা, নির্বাহী ম্যাস্টিস্ট্রেট ও পরিদর্শককে (ইন্সপেক্টর) আগামী ৩০ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউকের সকল দায়িত্বপ্রাপ্ত (অথোরাইজড) কর্মকর্তা, নির্বাহী ম্যাস্টিস্ট্রেট ও পরিদর্শককে (ইন্সপেক্টর) আগামী ৩০ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে বলেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম এম শামুসদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ রাজউক চেয়ারম্যানের কাছে এই হিসাব জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে রাজউকের অভিযোগ বক্সে আসা সকল অভিযোগ তদন্তে রাজউক চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর পান্থপথে ভবনের উপর থেকে ইট পড়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ওই এলাকার পরিদর্শক মো. আমিনুর রহমান সুমনের কোনো অবহেলা বা দুর্নীতি আছে কি-না, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত ১ অগাস্ট দেওয়া আদেশ অনুসারে সকালে রাজউকের চেয়ারম্যান, এক সদস্য, এক পরিচালক, পাঁচ দায়িত্বপ্রাপ্ত (অথোরাইজড) কর্মকর্তা, চার জন নির্বাহী ম্যাস্টিস্ট্রেট ও ৪০ জন পরিদর্শক (ইন্সপেক্টর) হাজির হন। আদালতে রাজউক চেয়ারম্যানের পক্ষে শুনানি অ্যাডভোকেট এ এফ এম মেসবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। দুপুরের পূর্বে আদালত রাজউক চেয়ারম্যান ও আমিনুর রহমান সুমনের বক্তব্য শুনে নির্দেশের অংশ বিশেষ দিয়ে বিরতিতে চলে যায়। তবে রাজউকের চেয়ারম্যানসহ হাজির হওয়া অন্য কর্মকর্তারা চাইলে চলে যেতে পারবে বলেও উল্লেখ করা হয়। 'হাত পা বেঁধে সাতার কাটাতে বলা হচ্ছে' শুনানির শুরুতে আদালত রাজউক চেয়ারম্যানের কাছে জানতে চায়, ভবন তৈরির ক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থার বিধান রয়েছে কি না? থাকলে ওই বিধান পালনে কোনো শিথিলতা আছে কি না? অথবা বিধানে কোনো দুর্বলতা আছে কি না? জবাবে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা বলেন, "আওতাধীন এলাকার তুলনায় আমাদের জনবল খুবই অল্প। এই অল্প সংখ্যক জনবল নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। "আমাকে বলা হয়েছে, সাভার, নারায়রণগঞ্জের দেখভাল করতে। কিন্তু জনবল সংকটে আমি ওই সব এলাকায় যেতে পারি না।" চেয়ারম্যান জানান, এক হাজার ৮৭ জনের জনবল কাঠামোর বিপরীতে রাজউকের বর্তমানে লোকবল প্রায় আটশ। "আমি দু হাজার চারশ জনের একটি জনবল কাঠামো চেয়েছি। সেটি পেলে জনবল সংকট কেটে যাবে।" "আমাকে হাত পা বেঁধে সাতার কাটতে বলা হচ্ছে," বলেন রাজউক চেয়ারম্যান। এ সময় ওই আদালতের সরকারি আইন কর্মকর্তা ডিএজি ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন, "রাজউক চেয়ারম্যান এ কথা বলতে পারেন না। তিনিও সরকারের অংশ।" এ সময় আদালত বলে, 'এর মাধ্যমে তিনি জনবল সংকট এবং সীমাবদ্ধতার কথা বুঝাতে চেয়েছেন।' রাজউক চেয়ারম্যান বলেন, "যে ভবন দুুটির ক্রটির কথা বলা হচ্ছে, উভয়টিকে আমরা ইতিপূর্বে নোটিশ দিয়েছি। তবে ভবন নির্মাণ তদারকির জন্য আইনে জাতীয় তদারকি কমিটির কথা বলা থাকলেও বাস্তবে তা হয়নি।" এ সময় আদালত বলে, 'আপনারা নোটিশ দেন পরে, এমনকি ২০ বছর পরেও আপনাদের নোটিশ দেওয়ার রেকর্ড আছে। এছাড়া বিল্ডিং কোডে স্পষ্টভাবে বলা আছে, ওই ধরণের কর্তৃপক্ষ গঠন না হওয়া পর্যন্ত রাজউক ওই দায়িত্ব পালন করবে।' রাজউক চেয়ারম্যান বলেন, "বিধিমালায় বিভিন্ন ফাকফোঁকর রয়েছে। এসবের পরও আমরা কাজ করে যাচ্ছি। গত এক মাসে আইন লঙ্ঘনকারী ভবন নির্মাতাদের ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পাঁচ কোটি টাকা জরিমানা আদায় করে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছি।" গত এক বছরে রাজউকের অসদুপায় অবলম্বনকারী অনেককে সামিয়ক বরখাস্ত করা হয়েছে বলে জানান চেয়ারম্যান। অধিকাংশ ডেভেলপার ভূমিদস্যু আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, 'অধিকাংশ ডেভেলপারই ভূমিদস্যু। এ বিষয়ে আদালতের একটি গাইডলাইন প্রয়োজন। কেউ এই দস্যুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে তার প্রতিকার ওই গাইড লাইনে বলে দেওয়া থাকবে।' এ সময় আদালত বলে, 'এ ধরণের গাইডলাইন সংসদই কেবল তৈরি করতে পারে।' এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, "আপনারা এমন একটি নির্দেশনা দিতে পারেন, কেউ ভবন নির্মাণে প্ল্যান অনুমোদনের জন্য আসলে ওই জমি সম্পর্কে কারো অভিযোগ থাকলে সেটি যেন গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। ওই অভিযোগের নিষ্পত্তি না করে যেন প্ল্যানের অনুমোদন না দেওয়া হয়।" 'অনেকে সারা জীবনের সঞ্চয় ফ্লাটে বিনিয়োগ করেও ফ্ল্যাট বুঝে পায় না। এক্ষেত্রে অভিযুক্ত ডেভেলপারকে জরিমানা, বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়া, ভবনের প্ল্যানের অনুমোদন বাতিল করা ইত্যাদি ব্যবস্থা নেওয়ার বিধান রাখা যেতে পারে।" এছাড়া নি