২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারণার সময় হিযবুত তাহরীরের কর্মী আটক

সিলেটে প্রচারণা চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

সিলেট, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে প্রচারণা চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটক রকিবুল হায়দার সুমন (২২) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তিনি চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার কাঠঘর গ্রামের একেএম ইসলামের ছেলে। পুলিশ জানায়, বুধবার সকাল ৬টার দিকে নগরীর উত্তর বাঘবাড়ি পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়। সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, ৫-৬ জন হিযবুত তাহরিরকর্মী বাগবাড়ি এলাকায় পোস্টার লাগানোর সময় সুমনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। পোস্টারে আগামী ১৩ অগাস্ট মুক্তাঙ্গনে হিযবুত তাহরীরের মহাসমাবেশে যোগদান, খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা ও হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিকারী গোপালগঞ্জের জনৈক শিক্ষকের ফাঁসির দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬৩৭ ঘ.