২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩ পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুরে র‌্যাব সদস্যরা তিনটি পিস্তল উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

গাজীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে র‌্যাব সদস্যরা তিনটি পিস্তল উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে এই পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় মোশারফ হোসেন বিলু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুরের কাঠাপাড়া গ্রামে। সে চান্দনা চৌরাস্তার আউটপাড়া এলাকার বাসিন্দা। র‌্যাব-১ এর সহকারি পরিচালক ক্যাপ্টেন মো. সোহেল জানান, আমের ঝুড়িতে করে আউটপাড়ায় বিলুর ফলের আড়তে রাজশাহী থেকে অস্ত্র আসছে- এমন খবরের ভিত্তিতে শনিবার মধ্যরাতে আড়তে অভিযান চালানো হয়। সেখানে আমের ঝুড়ি থেকে আমেরিকার তৈরি একটি নতুন পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিলুকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ভোগড়া বাইপাস এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরো দু'টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। রাতেই বিলুকে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়েছে ও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৬ ঘ.