ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার সকাল সোয়া ১১টায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এর প্রায় ঘণ্টাখানেক পর আলোচনা পর্ব চলাকালে অনুষ্ঠানস্থলে ঢোকেন হাসিনার ছেলে সজীব। নীল শার্ট পরা সজীব মঞ্চে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পাশে।
অনুষ্ঠানে বক্তৃতায় সজীব ছাত্রলীগ নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছাত্রলীগের তরুণ নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
পাঁচ বছরের বেশি সময় পর ছাত্রলীগের এবারের সম্মেলন হচ্ছে। সম্মেলনে মাধ্যমে নতুন কর্মসূচি ও নেতৃত্ব ঠিক করবে অর্ধশত বছর পুরনো এ সংগঠন।
আওয়ামী লীগ এবার ক্ষমতায় যাওয়ার পর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগই প্রথম সম্মেলন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৬ ঘ.
bdnews24