২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের জন্য ট্যাংক ওয়াগন কিনতে দেড় কোটি ডলারের চুক্তি

ভারতের প্রতিশ্র"ত ঋণের আওতায় সে দেশের প্রতিষ্ঠান টেক্সমাকোর কাছ থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ১৬৫টি তেলবাহী ট্যাংক ওয়াগন ও ৬টি ব্রডগেজ ব্রেক-ভ্যান কিনছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রতিশ্র"ত ঋণের আওতায় সে দেশের প্রতিষ্ঠান টেক্সমাকোর কাছ থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ১৬৫টি তেলবাহী ট্যাংক ওয়াগন ও ৬টি ব্রডগেজ ব্রেক-ভ্যান কিনছে সরকার। সোমবার রেলভবনে মহাপরিচালক মো. আবু তাহের এবং সরবরাহকারী প্রতিষ্ঠান টেক্সমাকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একে সিনহা এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন বলে যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, এসব সরঞ্জাম কিনতে ব্যয় হবে প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানান, আগামী এক বছরের মধ্যে ট্যাংক ওয়াগন এবং ব্রেক-ভ্যান সররাহ করবে টেক্সমাকো। এসব ট্যাংক ওয়াগন দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তেল সরবরাহের কাজে ব্যবহার করা হবে। মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ৪০ হাজার টন তেল পরিবহন করতে পারে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নতুন স্থাপিত কেন্দ্রগুলোতে তেল সরবরাহের জন্য এই ট্যাংক ওয়াগনগুলো কেনা হচ্ছে। কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য গত বছর ৭ অগাস্ট ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। বাংলাদেশকে এই ১০০ কোটি ডলার ঋণ অনুমোদনের ক্ষেত্রে ভারতের শর্ত ছিল, ওই টাকায় কেনা যন্ত্রাংশ ও সেবার ৮৫ শতাংশ ভারত থেকেই নিতে হবে। ২০১০ সালের আগস্টে করা ওই চুক্তি কার্যকর হয়েছে চলতি বছরের ফেব্র"য়ারি থেকে। অর্থাৎ টাকা ব্যবহার না হলেও বাংলাদেশকে ফেব্র"য়ারি থেকেই সুদ গুণতে হবে। ২০ বছর মেয়াদী এই চুক্তির আওতায় ভারতীয় এক্সিম ব্যাংক বছরে ১.৭৫ শতাংশ হারে সুদ নেবে। যোগাযোগ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ঋণের আওতায় রেলওয়ের উন্নয়নে ১২টি প্রকল্প নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৭টি প্রকল্পের বিষয়ে ভারত সরকার সম্মতিও দিয়েছে। বাকি ৫টি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া প্রায় শেষদিকে। এসব প্রকল্পের আওতায় রেল অবকাঠামো উন্নয়ন, নতুন রেল লাইন স্থাপন, রেল সেতু নির্মাণ ছাড়াও ডিজেল মাল্টিপল ইউনিট, লোকোমোটিভ, প্যাসেঞ্জার কোচ, ট্যাংক ওয়াগন, ফ্লাট ওয়াগন এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচ/জেকে/২০০৬ ঘ.