চিংড়ি ঘের থেকে তরুণের লাশ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে চাড়িভাঙ্গা চিংড়ি ঘের থেকে বাবলু নিকারী (৩০) নামে ওই তরুণের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তালা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা। তিনি উপজেলার জিয়ালানলতা গ্রামের আনার নিকারীর ছেলে।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ওসি মনিরুজ্জামান বলেন, ঘের মালিকের লোকজনের নির্যাতনে বাবলুর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬১১ ঘ.
