ফেনী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর পরশুরাম উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার মধুগ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার (৯) বাহরাইন প্রবাসী আবু বক্করের মেয়ে। সে মধুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
পারভীনের স্বজনরা জানায়, শনিবার রাত ৮টার দিকে পারভীনের মা তাকে বাড়ির পাশের দোকানে তেল কিনতে পাঠান। কিন্তু এক ঘণ্টা পরও পারভীন ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপর রাত সাড়ে ৯টার দিকে পার্শ
bdnews24