ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর বিল আকারে শনিবার সংসদে উঠছে।
বিলটি বৃহস্পতিবার ওঠার আলোচনা থাকলেও সেদিন তা সংসদে উপস্থাপিত হয়। তবে শনিবার তা উঠছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন্সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক জয়নাল আবেদীন।
সংসদ অধিবেশন শুরু হবে বিকাল ৩টায়। গত ২০ জুন বিলের খসড়া সংসদে তোলার অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বিশেষ কমিটির প্রস্তাবে যেসব সুপারিশ করা হয়েছে, তাতে কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদন করে মন্ত্রিসভা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিষয়সহ ৫১টি সুপারিশ সম্বলিত ওই সুপারিশ প্রতিবেদন গত ৮ জুন সংসদে উপস্থাপন করে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। বিশেষ কমিটির ৫১টি সুপারিশের মধ্যে তিনটি বিষয় (বিসমিল্লাহ রাখা.., রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতি- ১, ৩ ও ১৭ নম্বর সুপারিশ) নিয়ে দুই সদস্যের আপত্তিসহ এ প্রতিবেদন উপস্থাপিত হয়।
প্রধান বিরোধী দল বিএনপি সংবিধান সংশোধনের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে আসছে। এর বিরুদ্ধে হরতালও ডাকে তারা। তবে সরকারি দল বলছে, বিরোধী দলের আপত্তি থাকলে তা নিয়ে সংসদে আলোচনার পথ খোলা রয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স
bdnews24