২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

রাজধানীতে এক সাংবাদিকের বাসার সীমানা থেকে তার মোটর সাইকেল চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক সাংবাদিকের বাসার সীমানা থেকে তার মোটর সাইকেল চুরি হয়েছে। ইংরেজি দৈনিক নিউ এইজের প্রতিবেদক এফএম মাসুম জানান, তার বাজাজ পালসার মোটর সাইকেলটি বুধবার রাতে চুরি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার তিনি যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন। মাসুম জানান, দক্ষিণ যাত্রাবাড়ীর ১৬৭/এ নম্বর বাড়ির (চন্দনকোঠায়) নিচতলায় প্রধান ফটকে তালাবদ্ধ অবস্থায় তার কালো রঙের ১৫০ সিসি পালসার মোটর সাইকেলটি (ঢাকা মেট্রো-ল-১৫-০৮৫৮) রাখা ছিল। "সকালে ঘুম থেকে জেগে দেখি গেটের তালা খোলা এবং মোটর সাইকেলটি নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২২০৯ ঘ.