২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর মাঝারি উত্তাল, জলোচ্ছ্বাসের সম্ভাবনা

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিুচাপে পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিুচাপে পরিণত হয়েছে। নিুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাস হতে পারে। সাগর মাঝারি ধরণের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ নিলুফার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভুত হয়ে নিুচাপে পরিণত হয়েছে। তিনি বলেন, নিু চাপের প্রভাবে উপকূলীয় জেলা ও নিকটবর্তী দ্বীপ-চর সমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। মৌসুমী নিুচাপটি বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ খুলনা ও বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। তিনি বলেন, নিুচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা ও ঝাড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এদিকে নিুচাপের প্রভাবে চট্টগ্রাম মহানগরীতে বুধবার গভীর রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। নিুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে বলেও জানান নিলুফার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কেএমএস/১৬৪১ ঘ.