যশোর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের মণিরামপুর উপজেলায় ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ১২টিতেই চেয়ারম্যান পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিতরা।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত তিন প্রার্থী ও জামায়াতে ইসলামী সমর্থিত দুই প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।
বুধবার নির্বাচনের পর রাতে এ ফলাফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন- ঢাকুরিয়া ইউনিয়নে জিএম মিজানুর রহমান, রোহিতায় মিজানুর রহমান, মণিরামপুর সদরে নিস্তার ফারুক, খেদাপাড়ায় জিএম ওমর ফারুক, ঝাঁপায় আলাউদ্দিন আলা, মমিননগরে আবদুল গফুর, চালুয়াহাটিতে বজলুর রহমান, শ্যামকুড়ে মশিয়ার রহমান, খানপুরে মুজিবুর রহমান, কুলটিয়ায় লক্ষ্মণচন্দ্র ধর, নেহালপুরে নজমুস সাদাত এবং হরিহরনগর ইউনিয়নে গাজী আব্দুস সাত্তার।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন- হরিদাসকাঠিতে নিরঞ্জন প্রসাদ বিশ্বাস, দুর্বাডাঙ্গায় সরদার বাহাদুর আলী, মনোহরপুরে মোস্তফা মহিতুজ্জামান।
জামায়াতে ইসলামী সমর্থিত বিজয়ীরা হলেন- কাশিমনগর ইউনিয়নে মিজানুর রহমান ও ভোজগাতি ইউনিয়নে হুমায়ুন কবির মুক্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24