২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূপুর মার্কেটে দু'টি দোকান পুড়ে গেছে

নগরীর স্টেশন রোডে নূপুর মার্কেটে বুধবার রাতে আগুনে দু'টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 06:49 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

চট্টগ্রম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর স্টেশন রোডে নূপুর মার্কেটে বুধবার রাতে আগুনে দু'টি দোকান পুড়ে গেছে। এতে একটি কাপড়েরসহ দু'টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। কোনো হতাহত হয়নি বলে দমকলকর্মীরা জানান। আগ্রাবাদ দমকল স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টা ৫৫ মিনিটে মার্কেটের আমিন স্টোর নামে একটি জুতার দোকানে আগুন লাগে। দমকলের পাঁচটি গাড়ি গিয়ে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকলাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সুত্রপাত কীভাবে হয়েছে তা দমকল কর্মকর্তা জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৬ ঘ.