ফরিদপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন তিনজন।
সোমবার বিকালে উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- সালথা উপজেলায় আলমপুর গ্রামের রওশন মাতুব্বর (৫০), মোসাম্মাৎ মাবিয়া (৩০), বাবু শেখ (৫২)।
আহত রাবেয়া (৪০), জয়নাল (৬০) ও সুজন ফকিরকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙা হাইওয়ে থানার ওসি দীনে আলম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে দু'জন মারা যান। বাবু শেখ মারা যান হাসপাতালে নেওয়ার পর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৪ ঘ.
bdnews24