২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

মাগুরা সদর উপজেলায় পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে জুয়েল হোসেন (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 09:50 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

মাগুরা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে জুয়েল হোসেন (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার আলোকদিয়া গ্রামের একটি মুরগির খামার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি আলোকদিয়া গ্রামে। বাবার নাম তসলিম মিয়া। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দাউদ হোসেন সাংবাদিকদের জানান, রোববার বিকালে আম দেওয়ার লোভ দেখিয়ে জুয়েল প্রতিবেশী ওই শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে অচেতন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা জুয়েলকে আসামি করে সদর থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪৬ ঘ.