২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই পোশাক সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে চোরাই ২৯টি সেলাই মেশিনের যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ পোশাক সামগ্রী উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর হালিশহরে চোরাই ২৯টি সেলাই মেশিনের যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ পোশাক সামগ্রী উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধারকৃত সামগ্রীর মূল্য আনুমানিক পৌনে চার লাখ টাকা। শনিবার বিকেলে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক শেখ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রপ্তানিযোগ্য পোশাক সামগ্রী বিভিন্ন শপিংমলে সরবরাহ করা হবে বলে গোয়েন্দা সূত্রে জানতে পারে র‌্যাব। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হালিশহরের নিউমুরিং এলাকায় আতর আলী মহাজনের বাড়িতে সকাল ১১টার দিকে অভিযান চালায়। এসময় বাড়ির ভাড়াটিয়া সবুজ বড়