২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চিহ্নিত' যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি

বর্তমান সরকারের মেয়াদে 'চিহ্নিত' যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদে 'চিহ্নিত' যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। পরিষদের চট্টগ্রাম শাখার নেতারা বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক বৈঠকে এ দাবি জানান। 'মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধ এবং মানবাধিকার: বাংলাদেশ সংবিধানের পরিপ্রেক্ষিতে' শিরোনামের বৈঠকে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। অনুপম সেন বলেন, বাংলাদেশে কারা যুদ্ধাপরাধী তা সবাই জানে। অবিলম্বে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষে এ সরকারের মেয়াদেই রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। আলোচনায় আরো অংশ নেন চট্টগ্রাম বারের সাবেক সভাপতি এএম আনোয়ারুল কবির, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন, বিএমএ সভাপতি ডা. শেখ শফিউল আজম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/পিডি/২০২৯ ঘ.