ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ পুলিশ সুপারকে (এসপি) অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ২০ অতিরিক্ত পুলিশ সুপারকে (অতিরিক্ত এসপি) এসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এর আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
যে ১০জন এসপি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন তারা হলেন- পুলিশ সদর দপ্তরের আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খান, ঝালকাঠির মো. শামসুদ্দিন, চট্রগাম রেঞ্জের বিশ্বাস আফজাল হোসেন, ঢাকা মহানগর পুলিশের মো. শাহাব উদ্দিন কোরেশী, নোয়াখালী পুলিশ ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট শৈবাল কান্তি চৌধুরী, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির চলতি দায়িত্বে থাকা মো. লূৎফর রহমান মণ্ডল, সিআইডির শেখ মো. মারুফ হাসান, পুলিশ সদর দপ্তরের চৌধুরী আদুল্লাহ আল মামুন এবং ডিএমপির জয়েন্ট কমিশনারের চলতি দায়িত্বে থাকা দুই কর্মকর্তা মাহবুবুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী।
পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- বান্দরবানে এসপির চলতি দায়িত্বে থাকা মো. কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপারের চলতি দাযিত্বে থাকা মো. মাসুদ করিম, পটুয়াখালীর পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা মো. আজাদ মিয়া, বরিশাল এসবির মোহাম্মদ আশরাফুল আলম, দিনাজপুরের হাসান মো. শওকত আলি, সাতক্ষীরার পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা হাবিবুর রহমান খান, র্যাবের মো. মিজানুর রহমান, গাইবান্ধা পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা বাসুদেব বনিক, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার পদে চলতি দায়িত্বে থাকা এজাজ আহমেদ, জয়পুরহাট পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা মো. মোজাম্মেল হক, ঢাকা টেলিকমের পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা মো. রফিকুল হাসান গনি, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপুলিশ পরিদর্শকের চলতি দায়িত্বে থাকা মাহফুজুর রহমান, এসএমপি'র উপ-কমিশনার পদে চলতি দায়িত্বে থাকা আমিনুল ইসলাম, ঢাকা টেলিকমের মো. রেজাউল হক, শিল্পাঞ্চল পুলিশ রেঞ্জের পরিচালক পদে পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা মো. মনিবুর রহমান।
এছাড়া ডিএমপির উপ-কমিশনারের চলতি দায়িত্বে থাকা পাঁচ কর্মকর্তা খোন্দকার নজমুল হাসান, মো. রুহুল আমিন, বেগম আতিকা ইসলাম, মো. মনির হোসেন ও মো. মনিরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৮০৪ ঘ.
bdnews24