২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি গাড়িভাড়া আদায় বন্ধে হাইকোর্টের নির্দেশনা

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বাড়তি গাড়িভাড়া আদায় বন্ধে সরকারকে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 08:13 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চেয়েছে হাইকোর্ট। একটি মানবাধিকার সংগঠনের রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ সোমবার এ সরকারের প্রতি এ আদেশ দেয়। আগামী তিন সপ্তাহের মধ্যে যোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব, বিআরটিসি চেয়ারম্যান, বাস মালিক সমিতির সভাপতি/সম্পাদক, পুলিশের মহাপরিদর্শকসহ ১৬ জনকে এর জবাব দিতে হবে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের ওই আবেদনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ এবং আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের মহাপরিদর্শক ও পুলিশ কমিশনারকে এ বিষয়ে সব থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ঢাকা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যোগাযোগ সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করে সাধারণ মানুষের অর্থনৈতিক ভোগান্তি কমাতে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত। এ আদেশ পালনের মধ্যে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করতে ৭ সদস্যের একটি তদারকি কমিটি করতে যোগাযোগ ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসে ওই কমিটিকে আদালতের কাছে একটি করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে সব বাস ও মিনিবাস কাউন্টারে ছাপানো ভাড়ার তালিকা টানিয়ে দিতে যোগাযোগ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। সব বাস ও মিনিবাসে এ তালিকা টানাতে বিআরটিএ চেয়ারম্যানকে বলেছে হাইকোর্ট। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) ও চার ডিসি ট্রাফিককে প্রতি থানায় একটি করে পরিদর্শক দল গঠন করতে বলেছে আদালত। স