২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ১৮টি আঞ্চলিক রুটে বাস ধর্মঘট

মালিক সমিতির ডাকা ধর্মঘটে খুলনার ১৮টি আঞ্চলিক রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার বাস নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

খুলনা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক সমিতির ডাকা ধর্মঘটে খুলনার ১৮টি আঞ্চলিক রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার বাস নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলেছে। নসিমন, করিমন, ভটভটি, ব্যাটারি চালিত গাড়ি এবং মাইক্রোবাসে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে খুলনা, বাগেরহাট, পিরোজপুরের বাস মালিক সমিতির নেতারা গত ১৫ মে সংবাদ সম্মেলন করেন। তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় রোববার ধর্মঘট শুরু করেন তারা। এই ধর্মঘটের ফলে রোববার খুলনা-বাগেরহাট, খুলনা-পিরোজপুর, খুলনা-মহেশপুর, খুলনা-মংলা, মংলা-বাগেরহাট, খুলনা-রামপাল, খুলনা-গৌরম্ভা, খুলনা-বাগেরহাট (পুরাতন রাস্তা) এবং খুলনা-গোপালগঞ্জসহ স্থানীয় ১৮টি রুটে কোনো বাস ও মিনিবাস চলাচল করেনি। খুলনা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম শামীম রচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন প্রয়োগকারী সংস্থা এবং জেলা প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ এসব যানবাহন বন্ধের দাবি জানানো হয়েছে। প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ মিজানুর রহমান মিজান বলেন, মহাসড়কে নছিমন ও করিমন চলাচল বন্ধ না হওয়ায় এই ধর্মঘট হচ্ছে। খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বলেন, ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা দুর্ভোগ পড়েছেন। বিষয়টির সমাধানের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৮৩৭ ঘ.