খুলনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়ায় প্রায় তিন কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস এবং স্যুটের কাপড় উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় একজনকে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ৯টায় খুলনা-সাতক্ষীরা সড়কের টিপনা নতুন রাস্তা মোড় থেকে সুন্দরবন লবণ কোম্পানির একটি কভার্ড ভ্যান থেকে এসব কাপড় উদ্ধার করা হয়।
এ সময় কভার্ড ভ্যানের চালক আশীষ কুমার কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, কভার্ড ভ্যানটির মালিক খুলনা মহানগরীর কালীবাড়ী এলাকার ব্যবসায়ী সুন্দরবন সল্ট ইন্ডাস্ট্রিজের মালিক মাহবুব আলম পিটার।
এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৫৮ ঘ.
bdnews24