২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১৮ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি চাইনিজ রেস্তোরাঁয় র‌্যাব ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে আবদুস সাকুর মাহমুদকে (৪৬) গ্রেপ্তার করে। মাহমুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামে। শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মাহমুদ র‌্যাবকে জানিয়েছেন, 'বিশেষ' বাহকের মাধ্যমে তিনি টেকনাফ থেকে এসব ইয়াবা ঢাকায় আনিয়েছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এএল/১৫২৪ ঘ.