২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে বললেন প্রতিমন্ত্রী

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাড়াতে সব মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাড়াতে সব মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : গণতন্ত্র, প্রগতি ও উন্নয়নের পথচলা' শিরোনামের আলোচনা ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মঙ্গলবার তিনি একথা বলেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট ও সিকিউরিটি স্টাডিজ এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি ডা. কামরুল হাসান খান এতে সভাপতিত্ব করেন। পরে প্রতিমন্ত্রী 'আলোকচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' বইয়ের মোড়ক উমে