২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য দূর না করে বৈশ্বিক অগ্রগতি অসম্ভব: হাসিনা

ইস্তাম্বুলে এলডিসি সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের ৮৮ কোটি মানুষকে দরিদ্র রেখে বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের ৮৮ কোটির বেশি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা না গেলে বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ইস্তাম্বুলে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) চতুর্থ জাতিসংঘ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ব্যাপারে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, বৈশ্বিক অগ্রগতি কেবল তখনই সম্ভব, যখন ৮৮ কোটির বেশি মানুষ দারিদ্র্য ও অনুন্নয়নের গ্রাস থেকে মানসম্পন্ন ও সম্মানজনক জীবন অর্জন করবে। শেখ হাসিনা মনে করেন, এলডিসিকে প্রান্তিক অবস্থান থেকে মুক্ত করতে সব দেশের ঐক্যবদ্ধ ও দৃঢ় সিদ্ধান্ত অপরিহার্য। এলডিসির মানবসম্পদ উন্নয়ন, ব্যবধান হ্রাস ও কাঠামোগত দুর্বলতা দূর করতে এর বিকল্প নেই। স্বল্পোন্নত দেশগুলোর সক্ষমতা বাড়াতে সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান তিনি। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই সম্মেলন এলডিসি ও ধনী দেশগুলোর মধ্যে সহযোগিতার নুতন যুগ রচনায় সহায়ক হবে। তিনি বলেন, "পরিস্থিতি শুধরে নিয়ে আমরা ইস্তাম্বুল সম্মেলনকে শেষ প্রয়াস হিসেবে গণ্য করতে চাইলে আমাদেরকে বাগাড়ম্বর পরিহার করে অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।" তেল ও খাদ্যপণ্যের আকষ্মিক মূল্য বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব মন্দার কারণে উন্নয়ন কর্মসূচি ব্যাহত হওয়ায় এলডিসি ও উন্নত দেশগুলোর মধ্যেকার ব্যবধান বেড়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোকে অতিরিক্ত তহবিল দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও বহিঃহুমকি মোকাবেলায় এলডিসিকে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সবার একমত হওয়া প্রয়োজন।" সুষম, কাক্সিক্ষত ও সমন্বিত ইস্তাম্বুল চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, ব্যবসা সুবিধা ও পরিবেশের সুরক্ষার বিষয়টি এতে অবশ্যই থাকতে হবে। এলডিসি সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী এএমএ মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়